বিদুর Vidur

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Inhouse product


Price
৳650.00 ৳700.00 /10 -7%
Quantity
(2 available)
Total Price
অর্ডার করুন
Share

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

Item Code:s22



AuthoR:মিহির সেনগুপ্ত



Publisher:Sahitya Sangsad




Language: BANGLA




Edition:2022




ISBN:




Pages 223



Cover:heartcover




Other Details : 7.50x5 inch




Weight :386gm






মহাভারতকথা কথকতায়, গ্রন্থপাঠে আজও নির্ঝরের মতো বহমান আমাদের চৈতন্যলোকে।


কৃষ্ণদ্বৈপায়ন-কালিদাসের কাল হয়ে একাল পর্যন্ত মহাভারত এবং মহাভারত বিষয়ে এযাবৎ যে বিপুল সাহিত্যসম্ভার সৃষ্টি হয়ে চলেছে তা কি পরিমাপসাধ্য? এ হেন মহাভারতরূপ বিশাল সাহিত্যসমুদ্র মন্থনে উত্থান ঘটেছে এক নবতম আখ্যানের-বিদুরের কল্প-আত্মকথন। গ্রন্থটি অমৃত না হলাহল তা নির্ণয়ের ভার পাঠকসাধারণের। লেখক স্ব-ভাবে মহাভারতের কালকে বিবৃত করেছেন। সমাজপটে ব্যক্তিমানসের বিকাশ, সমাজের ভিন্ন ভিন্ন স্তরের নানা জনের নানারকম বোধ উপলব্ধিকে তিনি নিজস্ব দৃষ্টিকোণে ব্যক্ত করেছেন। সমাজে ক্ষমতাধর ও প্রকৃতিপুঞ্জের সম্পর্ক, ক্ষমতায় আসীন থাকার প্রয়োজনে সংহিতার পর সংহিতা প্রণয়ন; কীভাবে এবং কেনই-বা চাতুর্বর্জ্যের উদ্ভব এবং তার বিবর্তন এবং সর্বশেষে যুদ্ধ, তার কারণ এবং পরিণতি-এসব প্রসঙ্গের আলোচনা তিনি যেভাবে বিদুরের কল্প-আত্মকথনে প্রকাশ করেছেন-মনে হয় আমরা যেন মহাভারত-কালের মধ্যে একালকেই প্রত্যক্ষ করছি। প্রকৃতি ও প্রকৃতিপুঞ্জসহ পৃথিবীটা তো অনেকদিনই কতিপয় রাষ্ট্রনামে ক্ষমতাধরদের মধ্যে ভাগবাটোয়ারা হয়ে গিয়েছে। রাষ্ট্রস্বার্থে রচিত হয়ে চলেছে 'পবিত্র' সংবিধান। আর একালে তো বিশ্বজুড়েই কুরুক্ষেত্র-রণাঙ্গন। দ্রষ্টা বিদুরের সঙ্গে আমরাও কি সহমত হব


-পরিণতি ঘন তমিস্রা।

Frequently Bought Products

All categories
Flash Sale
Todays Deal